রিসোর্স ডাউনলোড করতে হলে আগামীর কথা ওয়েবসাইটে আপনার অবশ্যই একটি এ্যাকাউন্ট থাকতে হবে। নিচের "লগইন" বাটনে ক্লিক করে আপনার এ্যাকাউন্টে সাইন-ইন করুন অথবা "নিবন্ধন" বাটনে ক্লিক করে নতুন এ্যাকাউন্ট তৈরি করুন।
| বিভাগ | ব্যক্তিত্ব রূপান্তর: ভালোবাসার সফর |
| Copyright Owner and Year | Compassion International Bangladesh, 2020 |
| লেখক | Compassion International Bangladesh |
বাগান বলতে আমরা এমন একটি স্থান বুঝি যেখানে আমাদের প্রয়োজনীয় সব কিছুই আছে। যা কিছু শুভ ও সুন্দর তা সেখানে প্রস্ফুটিত ও বিকশিত হয়। জমিন ছেয়ে থাকে মিষ্টি সুবাসিত ফুলে। ভালবাসা ও শান্তিতে পূর্ণ এই স্থানটি আমাদেরকে ঘিরে রাখে তার সুরক্ষার আঁচলে।
ওখানে আছে মাছে ভরা নদী আর ফলে-ফসলে পূর্ণ জমি। সেই বাগানে, ভালবাসা রাজত্ব করে আমাদের হৃদয়ে। এটি এক আদর্শ স্থান যেখানে প্রতিটি সম্পর্ক খুব সৌহার্দপূর্ণ ও উৎসাহব্যঞ্জক। সেখানে আমরা অন্যের সান্নিধ্য উপভোগ করি। সবাই এক সাথে কাজ করি আর একে অন্যকে সাহায্য করি চমৎকার আন্তরিকতার সাথে। অনুভব করি পরম আনন্দ আর শান্তি। এখানে আমরা নিরাপদ আর নিজের ও অন্যের প্রতি যত্নশীল।
শুধু ভালবাসাই পারে আমাদের এই বাগানে রাখতে। ভালবাসাই আমাদের সহায়ক ও রক্ষক।
এমতাবস্থায় কিছু প্রশ্ন রাখা যাক: আমাদের হৃদয় যদি ভালবাসায় পরিপূর্ণ থাকে, তাহলে আমাদের জীবনে কতটা পরিবর্তন আসবে? যদি আমরা ভালোবাসায় চালিত হই, তাহলে অন্যের প্রতি আমাদের আচরণ কেমন হবে? আমাদের মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের কেমন উন্নতি হবে?