রিসোর্স ডাউনলোড করতে হলে আগামীর কথা ওয়েবসাইটে আপনার অবশ্যই একটি এ্যাকাউন্ট থাকতে হবে। নিচের "লগইন" বাটনে ক্লিক করে আপনার এ্যাকাউন্টে সাইন-ইন করুন অথবা "নিবন্ধন" বাটনে ক্লিক করে নতুন এ্যাকাউন্ট তৈরি করুন।
| বিভাগ | ব্যক্তিত্ব রূপান্তর: ভালোবাসার সফর |
| Copyright Owner and Year | Compassion International Bangladesh, 2020 |
| লেখক | Compassion International Bangladesh |
বন্দীত্ব থেকে মুক্তি লাভের পথ যেন এক দুর্গম প্রান্তর। শুধু ভালবাসা পারে আমাদের হৃদয়কে কোমল করে মনের মাঝে জেঁকে বসা ভয়, স্বার্থপরতা ও ক্রোধকে নির্মূল করতে। দুর্গম এই প্রান্তর অতিক্রম করার জন্য প্রয়োজন মানসিক শক্তি ও উদ্যম। আমাদের অবশ্যই পৃথিবীর ও নিজেদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। ভালবাসায় বিশ্বাস স্থাপন করতে শেখার পথটাও হতে পারে ঝুঁকিপূর্ণ। তবুও থাকতে হবে অদম্য। আমরা যদি পূর্ণ বিশ্বাস নিয়ে ভালবাসার দেখানো পথে না চলি, তবে বিরক্তি-বোধ আর নিরুৎসাহিত মনোভাব হৃদয়কে ভারাক্রান্ত করে তুলবে। প্রক্রিয়াটি কঠিন বটে, কিন্তু এতে বন্দীত্বের শৃঙ্খল নেই। এখানে কিছু আশার আলো উঁকি দেয়। প্রচেষ্টার হাল না ছাড়লে প্রান্তর অতিক্রমের এই অভিযাত্রা আমাদের দিতে পারে সহিষ্ণুতা ও সক্ষমতা। পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ক পুনর্গঠনের জন্য চেষ্টা ও দায়বদ্ধতা থাকা জরুরি। তাই আমরা শিখতে পারি কিভাবে সহমর্মিতা ও সহযোগিতার বীজ বপনের মাধ্যমে আবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
নিজেকে প্রশ্ন করুন, আমরা কেন আমাদের মনের স্বার্থপরতা, অহংকার ও ক্ষমতার লোভ ছেড়ে ভালবাসায় বিশ্বাস করতে ভয় পাই? সম্পর্ক ও বিশ্বাস পুনরুদ্ধার করা কেন এতটা কষ্টসাধ্য?