রিসোর্স ডাউনলোড করতে হলে আগামীর কথা ওয়েবসাইটে আপনার অবশ্যই একটি এ্যাকাউন্ট থাকতে হবে। নিচের "লগইন" বাটনে ক্লিক করে আপনার এ্যাকাউন্টে সাইন-ইন করুন অথবা "নিবন্ধন" বাটনে ক্লিক করে নতুন এ্যাকাউন্ট তৈরি করুন।
| বিভাগ | ব্যক্তিত্ব রূপান্তর: ভালোবাসার সফর |
| Copyright Owner and Year | Compassion International Bangladesh, 2020 |
| লেখক | Compassion International Bangladesh |
দুর্গম প্রান্তর অতিক্রমের সময় যদি আমরা ভালবাসার আহ্বান অনুসরণ করি, তাহলে ভালবাসা অবশ্যই আমাদের উৎকৃষ্ট ভূমির পথ দেখাবে। এখানে আমাদের হৃদয় প্রান্তরে বোনা বীজের ফল পেতে শুরু করে। আমরা শিখি ভালবাসার ভিত্তির উপর ভর করে এগিয়ে যেতে। উৎকৃষ্ট ভূমিতে যাপিত জীবনও নিখুঁত নয়, তবুও ভালবাসাকে পথ দেখাতে দিলে আমাদের হৃদয়ে অনুভূত হবে শান্তি ও আশা। এখানে আমরা সহযোগিতার হাত বাড়াই পরিবার ও সমাজের প্রতি। আমরা আমাদের কাজের প্রকৃত তাৎপর্য খুঁজে পাই। ভালবাসার অনুপ্রেরণায় বিশ্বাস করতে শেখার মধ্য দিয়ে আমরা আত্মবিশ্বাস ফিরে পাই।
তথাপি আমাদের সতর্ক হতে হবে, যেন নিজ হৃদয়ের পরিচর্যায় কার্পণ্য না করি। ভালবাসার এই পথ সর্বদাই কণ্টকাকীর্ণ। আমাদের সজাগ থাকা বাঞ্ছনীয় অতীতের সেই সব অভ্যাসের প্রতি, যেন আমাদের মনের ভেতরে স্বার্থপরতা, ভয় ও ঈর্ষার বীজ শেকড় গাড়তে না পারে। আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে হৃদয়ের গহিনে লুকিয়ে থাকা মন্দ চিন্তা ও অভ্যাসগুলোর প্রতি যেগুলো মোটেও ভালবাসা নয়। সবার জীবনে এই সব মন্দতার প্রভাব সমান না হলেও এদের প্রতিটিই লোভ, বিষয়াসক্তির জন্ম দেয় আর আমাদের আত্মকেন্দ্রিক করে তোলে। আমাদের হৃদয় উৎকৃষ্ট ভূমিতে তার যাত্রা অব্যাহত রাখে, আর ভালবাসার চর্চা আমাদেরকে যোগায় প্রাণশক্তি। আমরা অন্যকে ভালবাসার সুযোগ খুঁজি আর সেই সাথে চেষ্টা করি আমাদের সেসব চিন্তা ও আচরণ নির্মূল করতে যা ভালবাসাকে অনুসরণ করে না।
ভেবে দেখুন: কেমন হবে যদি আমাদের অস্তিত্বের ভিত্তি হয় আমাদের ভালবাসা? কিভাবে আমরা আমাদের চারপাশে প্রচুর বৈরিতার মাঝেও আরও বেশি ভালবাসা ছড়িয়ে দিতে পারি?