রিসোর্স ডাউনলোড করতে হলে আগামীর কথা ওয়েবসাইটে আপনার অবশ্যই একটি এ্যাকাউন্ট থাকতে হবে। নিচের "লগইন" বাটনে ক্লিক করে আপনার এ্যাকাউন্টে সাইন-ইন করুন অথবা "নিবন্ধন" বাটনে ক্লিক করে নতুন এ্যাকাউন্ট তৈরি করুন।
| বিভাগ | স্বাস্থ্য ও সুরক্ষা > মানসিক স্বাস্থ্য |
| Copyright Owner and Year | Compassion International Bangladesh, 2017 |
| লেখক | Terry Laura |
এই Developing Brain Discussion Guide (বিকাশমান মস্তিষ্ক আলোচনা নির্দেশিকা) হলো Terry Talks (টেরির কথামালা) -এর অংশ, যেটি হলো টেরি লরা (Compassion International এ কর্মরত স্বাস্থ্য বিষয়ক টেকনিক্যাল পরামর্শদাতা) পরিচালিত ধারাবাহিক ভিডিও উপস্থাপন। এই রিসোর্সগুলোর লক্ষ্য হলো স্বাস্থ্য ও শিশু বিষয়ক অ্যাডভোকেটদেরকে স্বাস্থ্য, বিশেষ করে দারিদ্র্যে থাকা শিশুর স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপারে শেখানো ও দক্ষতায় অনুশীলন করিয়ে প্রস্তুত করা ও অনুপ্রেরণা দেয়া। মানুষ তাদের জীবনের প্রথম পাঁচ বছরে জীবনের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি শেখে। শতকরা আশি ভাগ শিশুর মস্তিষ্ক তাদের তৃতীয় জন্মদিনের আগেই গঠিত হয়। আমরা যদি আমাদের শিশুদেরকে স্বাস্থ্যবান, সফল প্রাপ্তবয়স্ক হিসাবে গড়ে উঠতে দেখতে চাই, তাহলে শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি, শিক্ষণ, স্বাস্থ্য ও আচরণের সুদৃঢ় ভিত্তি তৈরির কাজ আগে থেকে আমাদেরকে শুরু করতে হবে।